রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল ওয়ালেটে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ণ
রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল ওয়ালেটে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক মূলধারায় সম্পৃক্ত করতে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সংযোগ (Robust Internet), ‘এক সিটিজেন এক ওয়ালেট’ এবং শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রয়োগের তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (PPRC) আয়োজিত ‘Financial Inclusion 2.0’ শীর্ষক গ্রুপ ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ডিজিটাল অন্তর্ভুক্তিকরণ এবং আর্থিক অন্তর্ভুক্তিকরণ একটি অপরটির পরিপূরক। শক্তিশালী ও সাশ্রয়ী ইন্টারনেট পরিকাঠামো ছাড়া ডিজিটাল ফাইন্যান্সের প্রকৃত সুফল অর্জন করা সম্ভব নয়। প্রান্তিক উৎপাদকদের ডিজিটাল পেমেন্ট ও ব্যাংকিংয়ের আওতায় আনতে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও জানান, দেশে চার থেকে পাঁচ হাজার টাকায় সাশ্রয়ী স্মার্টফোন উৎপাদন শুরু হওয়ায় কৃষক ও সাধারণ মানুষ সহজে প্রযুক্তি ব্যবহার করে বাজারের তথ্য, আবহাওয়া ও কৃষি উপকরণের তথ্য পাচ্ছেন। তবে প্রযুক্তি বিকাশের পাশাপাশি প্র প্রয়োজনীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়েও জোর দেন তিনি।

ড. হোসেন জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে দেশের বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন