ঈদের আগে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী : সেলিম ভুঁইয়া

প্রকাশ: সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ণ
ঈদের আগে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী : সেলিম ভুঁইয়া
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার আগে দেশের প্রায় ৬ লাখ শিক্ষক-কর্মচারী মে মাসের বেতন-ভাতা না পাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত বেতন পরিশোধের দাবি জানিয়েছেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।

সোমবার সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে তিনি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের মাধ্যমে বিষয়টি উত্থাপন করেন।

তিনি বলেন, চলতি জুন মাসের ৮ তারিখ পার হলেও এখনো মে মাসের বেতন না পাওয়ায় শিক্ষক-কর্মচারীরা চরম অর্থকষ্টে পড়েছেন এবং ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন।

অধ্যক্ষ সেলিম ভুঁইয়া অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠীর কারণে প্রশাসনিক জটিলতায় এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং বিষয়টি সরকারকে বিতর্কিত করার চেষ্টা হতে পারে।

তিনি আরও বলেন, শিক্ষকদের বেতন সময়মতো না দেওয়া দুঃখজনক এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংসদ সদস্য দ্রুত হস্তক্ষেপ করে বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের আহ্বান জানান।