দিনাজপুর বোর্ডে ১৮ বিদ্যালয়ের সবাই ফেল: এসএসসির ফল বিপর্যয়
যেসব স্কুলের সব শিক্ষার্থী ফেল করেছে:
রংপুর জেলা: পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় (১৮ জন) ও ঘাসিপুর উচ্চ বিদ্যালয় (১৫ জন)।
দিনাজপুর জেলা: নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় (১৯ জন)।
গাইবান্ধা জেলা: সাদুল্যাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় (৫ জন) এবং পলাশবাড়ী উপজেলার মনোহারপুর বালিকা উচ্চ বিদ্যালয় (৩ জন)।
নীলফামারী জেলা: ডোমার উপজেলার আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় (১০ জন)।
কুড়িগ্রাম জেলা: রাজারহাট উপজেলার তালতলা উচ্চ বিদ্যালয় (১২ জন), ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয় (৪ জন), সদর উপজেলার পূর্ব কুমারপুর আদর্শ উচ্চ বিদ্যালয় (১ জন) এবং ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় (৪ জন)।
লালমনিরহাট জেলা: কালীগঞ্জ উপজেলার এএম রাথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় (৫ জন)।
ঠাকুরগাঁও জেলা: সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয় (৪ জন), অনভারডিঘি উচ্চ বিদ্যালয় (৭ জন), মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয় (৫ জন), তাওরিগাঁ উচ্চ বিদ্যালয় (৫ জন) এবং হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় (৩ জন)।
পঞ্চগড় জেলা: বোদা উপজেলার বালারামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় (১ জন) ও বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় (৩ জন)।
উদ্বেগজনক এই ফলাফল প্রকাশের পর স্থানীয় অভিভাবক ও সচেতন মহল এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের মান ও শিক্ষক ঘাটতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। বিষয়টি খতিয়ে দেখতে দ্রুত তদন্তের জোর দাবি জানানো হয়েছে।
|