মানবপাচার রোধে ডিজিটাল তথ্যভাণ্ডার চালু হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ণ
মানবপাচার রোধে ডিজিটাল তথ্যভাণ্ডার চালু হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রযুক্তিনির্ভর অপরাধ বৃদ্ধি ও বদলে যাওয়া কৌশলের সঙ্গে মিলিয়ে মানবপাচার প্রতিরোধ এবং দমনে কঠোর নজরদারি ও সঠিক তথ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ‘ডিজিটাল মানবপাচার তথ্য ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম’ নামে একটি সমন্বিত ডেটাবেজ বা তথ্যভাণ্ডার চালু করতে যাচ্ছে সরকার

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ব মানবপাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক উচ্চপর্যায়ের জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে নতুন এই উদ্যোগের কথা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বস্তুনিষ্ঠ ও প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ, পাচার সংক্রান্ত মামলার গতিপ্রকৃতি পর্যবেক্ষণ, বিভিন্ন তদন্তকারী সংস্থার মধ্যে আন্তঃসমন্বয় এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তথ্য বিশ্লেষণ আরও কার্যকর করতে এই প্রযুক্তিভিত্তিক তথ্য প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুততম সময়ে তথ্য সংরক্ষণ, সঠিক বিশ্লেষণ ও বিভিন্ন সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান সহজতর হবে

সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "মানবপাচারের পরিবর্তিত রূপ এবং বিশেষ করে প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় সরকার ইতোমধ্যে ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ প্রণয়ন করেছে। এই যুগোপযোগী নতুন আইনে মানবপাচারের পাশাপাশি অবৈধভাবে অভিবাসী চোরাচালানকে একটি পৃথক ও সুনির্দিষ্ট অপরাধ হিসেবে সংসংজ্ঞায়িত করা হয়েছে। এমনকি অনলাইন স্ক্যাম বা সাইবার ক্রাইম সেন্টারে জোরপূর্বক অপরাধে বাধ্য করার লক্ষ্যে যে পাচার করা হয়, তাকেও এই কঠোর আইনি কাঠামোর আওতায় আনা হয়েছে

তিনি আরও উল্লেখ করেন, প্রণীত এই নতুন আইনের সঙ্গে সঙ্গতি রেখে পূর্বের ‘মানবপাচার প্রতিরোধ ও দমন বিধিমালা, ২০১৭’ সংস্কারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। একই সাথে আগামী ২০২৬-২০৩০ মেয়াদের জন্য নতুন জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে; যার মূল চারটি ভিত্তি হচ্ছে—প্রতিরোধ, সুরক্ষা, বিচার এবং আন্তর্জাতিক অংশীদারত্

ভুক্তভোগী নারীদের ও শিশুদের দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক চিকিৎসা, মানসিক কাউন্সিলিং, আইনি সহায়তা এবং উপযুক্ত সামাজিক পুনর্বাসন নিশ্চিত করতে ‘ন্যাশনাল রেফারেল মেকানিজম’ (NRM) প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা হচ্ছে বলেও মন্ত্রী জানান

সম্মেলনের সমাপনী বক্তব্যে সালাহউদ্দিন আহমদ জোর দিয়ে বলেন, মানবপাচার কেবল একটি আইনশৃঙ্খলাজনিত সমস্যা নয়, এটি মানবাধিকার ও সুশাসনের প্রতি এক বড় চ্যালেঞ্জ। তাই এই অনিয়মিত অভিবাসন ও প্রতারণামূলক নিয়োগ বন্ধে সরকার, আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজ ও গণমাধ্যমকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি

মন্তব্য করুন