ঢাকায় দুপুরের মধ্যে হতে পারে বজ্রসহ বৃষ্টি

প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ণ
ঢাকায় দুপুরের মধ্যে হতে পারে বজ্রসহ বৃষ্টি

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে আজ দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার এক বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়, ঢাকা ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময়ে হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্নে ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর।

মন্তব্য করুন