নাসীরুদ্দীন পাটওয়ারীর গালিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি: সিইসি
জাতীয় ডেস্ক: ন্যাশনাল সিটিজেনস প্ল্যাটফর্ম (এনসিপি)-এর মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর কড়া সমালোচনা ও বক্তব্যের জবাবে এক ব্যতিক্রমী ও পরমতসহিষ্ণু মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর গালিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি এবং এটা আমাদের কাছে নতুন কোনো বিষয় নয়। উনি প্রায়ই আমাদের সঙ্গে দেখা করতে আসতেন, অথচ দেখা শেষ করে দরজার বাইরে গিয়েই আমাদের গালি দিতেন।’ আজ সোমবার (১৮ মে) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে সিইসি এসব কথা বলেন।
নিন্দাকে গণতন্ত্রের সৌন্দর্য বললেন সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘অনেকের কাছে উনার (নাসীরুদ্দীন পাটওয়ারী) আজকের বক্তব্য নতুন বা আকস্মিক মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করেন আমি এতে সামান্যতম মনঃক্ষুণ্ণ বা ক্ষুব্ধ নই। শুধু অনবরত প্রশংসা করলে তো কোনো প্রতিষ্ঠানের সঠিক মূল্যায়ন বা ইভালুয়েশন সম্ভব হয় না। উনি নিজের পার্সপেক্টিভ বা অবস্থান থেকে যেটা অন্তরে বিশ্বাস করেছেন, জনসমক্ষে সেটাই বলেছেন। আর এটাই তো সুস্থ গণতন্ত্রের আসল সৌন্দর্য; উনাকে এই সমালোচনার বা বলার সুযোগ দেওয়াটাই হলো গণতান্ত্রিক পরিবেশের সৌন্দর্য। এজন্য আমি একদমই আহত নই।’ প্রধান নির্বাচন কমিশনার আরও যোগ করেন, ‘যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার সার্বিক বিচারের ভার আমি দেশবাসীর ওপরেই ছেড়ে দিলাম, আমাদের কাছে না। উনার কড়া কথা শুনতে শুনতে আমাদের মধ্যে এক ধরনের রেজিস্ট্যান্স বা সহনশীলতা তৈরি হয়ে গেছে। তবে ধৈর্য ধরে সমালোচনা হজম করাটাও একটা রেয়ার কোয়ালিটি (বিরল গুণ)। সর্বোপরি আল্লাহ তো সবকিছুর বিচার করবেনই।’
এর আগে একই অনুষ্ঠানে সিইসির উপস্থিতিতে মঞ্চে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক ধরনের পর্দার আড়ালের ইঞ্জিনিয়ারিং বা কারচুপি হয়েছে এবং এই ত্রুটিপূর্ণ নির্বাচনের জন্য বর্তমান নির্বাচন কমিশনের একদিন জবাবদিহিতা ও বিচার হবে।’ তিনি আরও বলেন, ‘যেকোনো রাজনৈতিক দলের আন্তরিক সহযোগিতা ছাড়া দেশে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব না। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা একসঙ্গে বসেন। ব্রাহ্মণবাড়িয়ায় যদি দুই পক্ষ মুখোমুখি দাঁড়ায়, তবে সেখানে তো কারবালা হয়ে যাবে। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দলগুলোকে নিজেদের মধ্যে বসে দ্রুত ফয়সালা করতে হবে।’
দলীয় প্রতীকের চিন্তা ও কপালে ভাঁজ: সিইসি বলেন, ‘আমরা চাচ্ছিলাম স্থানীয় নির্বাচন দলীয় প্রতীক ছাড়া হোক। কিন্তু এখন তো দেখতেছি দলগুলো অভ্যন্তরীণভাবে মনোনয়ন দেওয়া শুরু করেছে। এতে আমার কপালে চিন্তার ভাঁজ পড়ছে। কাজেই রাজনৈতিক দলগুলো আপনারা নিজেরা বসে ফয়সালা করুন। আমাদের কমিশনের পক্ষে শতভাগ স্বচ্ছতার আশ্বাস আমরা দিতে পারি। আমাদের বোঝার ঘাটতি হতে পারে, কিন্তু সততা ও দৃষ্টিভঙ্গিতে কোনো ঘাটতি নেই।
প্রধান নির্বাচন কমিশনার একটি অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, ‘একবার বোরকা পরা একদল মহিলা আমাদের কার্যালয় ঘেরাও করতে এসেছিলেন। কারণ তারা ছবি না তুলেই ভোটার হতে চান। এ নিয়ে সচেতনতা বাড়াতে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের ম্যাসিভ ক্যাম্পেইন করা দরকার। কারণ নারীদের একটি বড় অংশ এখনো ভোটার তালিকার বাইরে রয়ে গেছে।’ ইউএন ওমেনের প্রশংসা: সিইসি ১৩ কোটি ভোটারের বিশাল কর্মযজ্ঞের কথা উল্লেখ করে বলেন, ‘বিশ্বের খুব কম দেশেই ১৩ কোটি ভোটার আছে। ১০ লাখ ভোটার আর ১৩ কোটি ভোটারের নির্বাচন কি এক কথা? জাতিসংঘ সংস্থা ইউএন ওমেন (UN Women) আমাদের জিজ্ঞেস করেছে, এত বিশাল চ্যালেঞ্জের মধ্যেও কীভাবে আপনারা এত সফল নির্বাচন করলেন
সিইসি স্মরণ করিয়ে দেন যে, ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের পরে দেশের পুলিশ প্রশাসনসহ কোনো সরকারি প্রতিষ্ঠানই ঠিকমতো ফাংশন বা কাজ করছিল না। সেই ভঙ্গুর আইন-শৃঙ্খলা পরিস্থিতির মধ্যেও কেবল নির্বাচন সুষ্ঠু করার এক বিশাল চাপ ও দাবি ছিল সবার. সেই কঠিন সময়ে তিনি দেশের যেখানেই গেছেন, সাধারণ জনগণকে মোটিভেট বা অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন।
জান্নাত/সকালবেলা