ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ণ
ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৭ মে সম্ভাব্য ঈদের দিন ধরে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের তথ্যমতে, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। এর মধ্যে ২৪ মে'র টিকিট বিক্রি হবে ১৪ মে, ২৫ মে'র টিকিট ১৫ মে, ২৬ মে'র টিকিট ১৬ মে এবং ২৭ মে'র টিকিট বিক্রি হবে ১৭ মে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং একজন যাত্রী কেবল একবারই অগ্রিম টিকিট কেনার সুযোগ পাবেন। তবে মনে রাখতে হবে, ঈদের এই বিশেষ অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয়। যাত্রীদের অতিরিক্ত চাহিদাপূরণে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) সংশ্লিষ্ট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

বাংলাদেশ রেলওয়ের যুগ্ম পরিচালক (অপারেশন) মো. শহিদুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে এবং অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এছাড়া কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর বাজার থেকে ঢাকা অভিমুখে দুটি 'ক্যাটল স্পেশাল' ট্রেন চালানো হবে।

মন্তব্য করুন