কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ১০ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ ডিসেম্বর এবং মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে এবং ১৪ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করা হবে। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
ড. মো. ওসমান ফারুকের পদত্যাগের কারণে আসনটি শূন্য হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী শূন্য হওয়া এই আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া চলছে।
এর আগে গত ১৭ নভেম্বর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। স্পিকার পদত্যাগপত্রটি গ্রহণ করে ওই দিন বিকেলে সংসদ অধিবেশনে বিষয়টি জানান।
এআইএল/সকালবেলা