বিজিবি–বিএসএফ বৈঠকের আগে শূন্যরেখা খালি করলো ভারত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি–বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের ঠিক আগে শূন্যরেখায় আটকে থাকা নাগরিকদের ফিরিয়ে নিয়েছে ভারত।
সোমবার ঠাকুরগাঁও ও পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে মোট ২১ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। এর ফলে বর্তমানে সীমান্তের শূন্যরেখায় আর কেউ আটকে নেই।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর এসব ব্যক্তি শূন্যরেখায় অবস্থান করছিলেন। পরে বৈঠকের আগে তাদের সরিয়ে নেওয়া হয়।
সীমান্ত সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তে শূন্যরেখা ব্যবহার করে পুশইনের ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে। এ বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা চলমান।
বিজিবি–বিএসএফের মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন চলবে আগামী ১১ জুন পর্যন্ত।