পুশইন ঠেকাতে ভারতকে ১২–১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ
পুশইন ঠেকাতে ভারতকে ১২–১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সীমান্তে পুশইন বন্ধে ভারতকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।

সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সীমান্তে পুশইনের চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শক্তভাবে প্রতিহত করছে। নিয়ম না মেনে এ ধরনের পুশইন গ্রহণযোগ্য নয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, পুশইন বন্ধে এর আগে একাধিকবার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে এবং বিষয়টি কূটনৈতিকভাবে তুলে ধরা হয়েছে।