নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা বাংলাদেশের
অনলাইন ডেস্ক: নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা) জরুরি অনুদান ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।
বুধবার (২ সেপ্টেম্বর) দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে এই সহায়তার কথা জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে এই অর্থ প্রদান করা হচ্ছে। অনুদানের বিষয়টি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে নেপাল-তিব্বত সীমান্তে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়েছে। এর মধ্যে নেপাল অংশে এ পর্যন্ত ১ হাজার ১১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রায় ৩ হাজার ৯১৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। অন্যদিকে তিব্বত (চীন) অংশে অন্তত ১৬ জনের মৃত্যু এবং ৫৪৬ জন নিখোঁজের তথ্য পাওয়া গেছে।
এআইএল/সকালবেলা