ব্যক্তিগত গাড়িতেও চালু হলো ‘ফুয়েল পাশ’ নিবন্ধন

ব্যক্তিগত গাড়িতেও চালু হলো ‘ফুয়েল পাশ’ নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জ্বালানি বিতরণ ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত ও ডিজিটাল করার লক্ষ্যে ‘ফুয়েল পাশ’ অ্যাপের পরিধি বাড়িয়েছে সরকার। মোটরসাইকেলের সফলতার পর এবার ব্যক্তিগত গাড়িকেও (কার) এই ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। রোববার (২৬ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এদিন থেকেই ব্যক্তিগত গাড়ির জন্য ফুয়েল পাশ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে ‘ক’, ‘খ’ ও ‘গ’ সিরিজের ব্যক্তিগত গাড়িগুলোকে এই নিবন্ধনের সুযোগ দেওয়া হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে অন্যান্য সিরিজের ব্যক্তিগত গাড়িগুলোকেও এই ডিজিটাল সিস্টেমের অন্তর্ভুক্ত করা হবে। খুব শিগগিরই ঢাকার সব ফিলিং স্টেশনে মোটরসাইকেলের পাশাপাশি ব্যক্তিগত গাড়িতেও ফুয়েল পাশের মাধ্যমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে।

জ্বালানি সাশ্রয় ও সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত ‘ফুয়েল পাশ’ অ্যাপ ডাউনলোড করে অথবা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। ডিজিটাল এই পদ্ধতির মাধ্যমে জ্বালানি চুরি ও অপচয় রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন