দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা, সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ
দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা, সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত

নিজেস্ব প্রবিদেক: দেশে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকার পাশাপাশি দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া বুলেটিনে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের কোথাও বৃষ্টির রেকর্ড নেই। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে মৃদু তাপপ্রবাহ। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে মাঝারি তাপপ্রবাহ। এরপর তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তীব্র তাপপ্রবাহ এবং তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ।

আই.এ/সকালবেলা