ফ্যাটি লিভারের যেসব লক্ষণ হতে পারে বিপদের সংকেত

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ
ফ্যাটি লিভারের যেসব লক্ষণ হতে পারে বিপদের সংকেত

আগে ফ্যাটি লিভারকে সাধারণ সমস্যা মনে করা হলেও বর্তমানে চিকিৎসকেরা একে 'নীরব ঘাতক' হিসেবে দেখছেন। সঠিক সময়ে পদক্ষেপ না নিলে এটি লিভার সিরোসিস বা লিভার ক্যানসারের মতো মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। বর্তমানে অনিয়মিত খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অভাবে বিশ্বজুড়ে এই রোগের প্রকোপ বাড়ছে।

লিভারে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত চর্বি জমে যাওয়াকেই ফ্যাটি লিভার বলা হয়। আগে একে 'নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ' বলা হলেও বর্তমানে চিকিৎসাবিজ্ঞানে একে 'মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ' (এমএএসএলডি) নামে ডাকা হয়। অতিরিক্ত ওজন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরল এই রোগের প্রধান কারণ।

প্রাথমিক পর্যায়ে কোনো বিশেষ লক্ষণ না থাকলেও রোগটি জটিল হলে এই উপসর্গগুলো দেখা দিতে পারেসারাক্ষণ ক্লান্তি ও দুর্বলতা অনুভব করা।পেটের ওপরের ডান দিকে অস্বস্তি বা মৃদু ব্যথা।ক্ষুধামন্দা ও ঘনঘন পেট ফাঁপা।ত্বকে চুলকানি এবং পা ফুলে যাওয়া।চোখ বা ত্বক হলুদ হয়ে যাওয়া (জন্ডিসের লক্ষণ)।শ্বাসকষ্ট বা মানসিক বিভ্রান্তি।

দীর্ঘদিন লিভারে প্রদাহ চললে ফাইব্রোসিস বা লিভারে ক্ষত তৈরি হয়। এর ফলে পেটে পানি জমা, খাদ্যনালী থেকে রক্তক্ষরণ এবং শেষ পর্যায়ে লিভার বিকল হওয়ার মতো মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, জীবনযাত্রায় পরিবর্তন এনে এই রোগ নিয়ন্ত্রণ সম্ভব: ১. নিয়মিত ব্যায়াম করা ও ওজন নিয়ন্ত্রণে রাখা। ২. চিনি, কোমল পানীয় ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা। ৩. খাদ্যতালিকায় প্রচুর শাকসবজি ও ফল রাখা। ৪. পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানো।

দীর্ঘদিন হজমের সমস্যা বা পেটে অস্বস্তি থাকলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন