মাত্রাতিরিক্ত চুল পড়া রোধে খেতে পারেন যে ৫ খাবার
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন গড়ে ১০০টি চুল পড়া স্বাভাবিক। তবে এর চেয়ে বেশি চুল পড়লে তা চিন্তার বিষয়। চুলের যত্নে শুধু বাহ্যিক প্রসাধনই যথেষ্ট নয়, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনাও জরুরি। বিশেষ করে প্রোটিন ও পুষ্টিসমৃদ্ধ খাবার চুলের গোড়া শক্ত করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
চুল পড়া রোধে কার্যকর এমন ৫টি খাবারের তালিকা
ডিম : চুলের স্বাস্থ্যের জন্য ডিম একটি আদর্শ খাবার। এতে প্রচুর পরিমাণে বায়োটিন ও প্রোটিন থাকে, যা চুল পড়া কমাতে এবং চুলের গঠন মজবুত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ডিম খেলে ভেতর থেকে চুলের পুষ্টি নিশ্চিত হয়।
মাছ : মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি, বি-ভিটামিন এবং ক্যালসিয়াম চুলের গুণগত মান বাড়ায়। সামুদ্রিক মাছ বা তৈলাক্ত মাছ নিয়মিত খেলে চুলের গোড়া সতেজ থাকে।
ক্যাপসিকাম : ক্যাপসিকাম ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্টের চমৎকার উৎস। এটি কোলাজেন উৎপাদনে সহায়তা করে, যা চুলের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। সালাদ বা রান্নায় ক্যাপসিকাম রাখলে চুল পড়ার হার কমতে পারে।
মসুর ডাল : উদ্ভিজ প্রোটিনের অন্যতম প্রধান উৎস হলো ক্যাপসিকাম। এতে থাকা আয়রন, জিংক এবং বায়োটিন চুলের ফলিকলকে শক্তিশালী করে। সপ্তাহে অন্তত কয়েকবার খাদ্যতালিকায় মসুর ডাল রাখা চুলের স্বাস্থ্যের জন্য উপকারী।
মিষ্টি আলু : মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন থাকে, যা শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। এটি চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ধরে রাখতে এবং মাথার ত্বকের আর্দ্রতা বজায় রেখে চুল পড়া রোধে সাহায্য করে।
|