চাকরির ইন্টারভিউয়ে ৭-৩৮-৫৫ নিয়ম: সাফল্যের এক জাদুকরী সূত্র

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
চাকরির ইন্টারভিউয়ে ৭-৩৮-৫৫ নিয়ম: সাফল্যের এক জাদুকরী সূত্র

 অনেক সময় চাকরির ইন্টারভিউতে সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েও চাকরিটা পাওয়া হয় না। এর পেছনে কাজ করে মনোবিজ্ঞানী অ্যালবার্ট মেহরাবিনের উদ্ভাবিত বিখ্যাত ‘৭-৩৮-৫৫ নিয়ম’। ১৯৬৭ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণার সময় তিনি দেখান যে, মানুষের আবেগীয় যোগাযোগের ক্ষেত্রে শব্দের চেয়েও বেশি প্রভাব ফেলে কণ্ঠস্বর ও শরীরী ভাষা।

এই নিয়ম অনুযায়ী, যোগাযোগের ক্ষেত্রে মাত্র ৭ শতাংশ নির্ভর করে আপনি ‘কী বলছেন’ তার ওপর। বাকি ৩৮ শতাংশ নির্ভর করে আপনার কণ্ঠস্বরের ওপর (আপনি কীভাবে বলছেন) এবং সিংহভাগ অর্থাৎ ৫৫ শতাংশ গুরুত্ব বহন করে আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষা। সাক্ষাৎকারে প্রার্থীর আত্মবিশ্বাস ও সত্যতা যাচাইয়ে বোর্ড সদস্যরা শব্দের চেয়ে প্রার্থীর চোখের যোগাযোগ, বসার ভঙ্গি ও গলার স্বরের ওপর বেশি আস্থা রাখেন। এ কারণেই উত্তর মুখস্থ করার চেয়ে তা আত্মস্থ করা এবং আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করা জরুরি। ইন্টারভিউতে সফল হতে আয়নার সামনে বা ভিডিও রেকর্ড করে নিজের বাচনভঙ্গি ও অঙ্গভঙ্গি চর্চা করা, সোজা হয়ে বসা এবং স্পষ্ট স্বরে কথা বলা অত্যন্ত কার্যকর বলে মনে করেন বিশেষজ্ঞরা।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন