পাকিস্তানের উদ্দেশে আজই রওনা হতে পারেন জে. ডি. ভ্যান্স

পাকিস্তানের উদ্দেশে আজই রওনা হতে পারেন জে. ডি. ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধ ইস্যুতে নতুন দফার আলোচনায় অংশ নিতে আজই পাকিস্তানের উদ্দেশে রওনা হতে পারেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, তার সঙ্গে শীর্ষ মার্কিন কর্মকর্তারাও প্রতিনিধি দলে থাকবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক বুধবার ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে দুই দেশের পাল্টাপাল্টি কঠোর বক্তব্যের কারণে বৈঠকের পরিবেশ ও ফলাফল নিয়ে এখনো অনিশ্চয়তা কাটছে না।

হোয়াইট হাউস সিএনএনকে জানিয়েছে, সফরের সুনির্দিষ্ট সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে প্রতিনিধি দলটি শিগগিরই রওনা হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত যুদ্ধবিরতির সময়সীমা বুধবার সন্ধ্যায় শেষ হওয়ার কথা রয়েছে। এর আগেই এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হতে যাচ্ছে। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, কোনো কার্যকর সমঝোতা না হলে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর সম্ভাবনা ‘খুবই কম’।

সিএনএন

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন