ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী অঘোষিত ফাইনালে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কিউই বোলারদের তোপে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের তিন নির্ভরযোগ্য ব্যাটার।

শুরুতেই ধস: টস জিতে বোলিং করার কিউই অধিনায়ক টম লাথামের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন উইলিয়াম ও’রুর্ক। ইনিংসের দ্বিতীয় বলেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান। দলীয় মাত্র ১ রানে প্রথম উইকেট হারানোর ধাক্কা সামলে ওঠার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন আগের ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম। ৫ বলে মাত্র ১ রান করে তিনি আউট হলে বিপাকে পড়ে স্বাগতিকরা।

সৌম্যর ব্যর্থতা: ৯ রানে ২ উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করেছিলেন সৌম্য সরকার। তবে ব্যক্তিগত ১৮ রান করে তিনি আউট হলে সেই আশাও ফিকে হয়ে যায়। দলীয় ২৬ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেটে ৩৬ রান। ক্রিজে লড়াই চালিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস। সিরিজ জয়ের স্বপ্ন টিকিয়ে রাখতে এখন এই অভিজ্ঞ জুটির দিকেই তাকিয়ে আছে দেশবাসী।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন