ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরের ঐতিহ্যবাহী এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের আইসিইউতে সোমবার (১৬ মার্চ) ভোররাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার ভোররাত ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আইসিইউতে চিকিৎসাধীন থাকা রোগীদের উদ্ধার করতে গিয়ে অন্তত ১১ জন হাসপাতাল কর্মী আহত ও দগ্ধ হয়েছেন। দুর্ঘটনার পর ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এবং স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং দ্রুত হাসপাতাল পরিদর্শন করেন।
প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সময় ট্রমা কেয়ার আইসিইউতে ২৩ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। রোগীদের সরিয়ে নেওয়ার সময় সাতজন এবং পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিহতদের পরিবারের জন্য ২৫ লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ