ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কোনো কারচুপির অভিযোগ পায়নি: সিইসি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কোনো কারচুপির অভিযোগ পায়নি: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের কারচুপির অভিযোগ পায়নি নির্বাচন কমিশন (ইসি)। জাতির কাছে যেসব ওয়াদা ছিল, তা কমিশন পালন করতে পেরেছে বলে জানিয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নারী দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা জানান।

সিইসি বলেন, নারীরা সংসার সামলানো থেকে শুরু করে সব ধরনের কাজে পুরুষদের সহযোগিতা করে আসছেন। ভোটের সময়ে নারী কর্মকর্তাদের ভূমিকা ছিল প্রশংসনীয়। তাদের পুরস্কৃত করার কথা ভাবছে ইসি।

এ সময় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, রাজনৈতিক দলের পক্ষ থেকে আচরণবিধি পরিপন্থী কাজ না করার আহ্বান জানান। তিনি বলেন, এবারের নির্বাচনের কিছু ইতিবাচক দিক আছে। পোস্টারবিহীন নির্বাচন কল্পনাতীত ছিল। এবার সেটিও সম্ভব হয়েছে দলগুলোর কারণে। রাজনৈতিক সংস্কৃতি ইতিবাচক ধারায় পরিচালিত হতে যাচ্ছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নারী ভোটারদের উপস্থিতি এবারের নির্বাচনে ডিসাইডিং ফ্যাক্টর ছিল। দেশের অনেক জায়গায় নারী ভোটাররা আগে ভোট না দিলেও এবার দিয়েছেন বলেও জানান তিনি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন