ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জেলা প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরে গৃহবধূ সাথী আক্তার হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে মাদারীপুর প্রেসক্লাব এলাকা।
রোববার (১৫ মার্চ) সকালে পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, শ্বশুরবাড়িতে চরম নিরাপত্তাহীনতায় প্রাণ হারিয়েছেন সাথী আক্তার। নিহত সাথীর পরিবারের দাবি, শ্বশুর গোলাম বেপারী কর্তৃক যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন সাথী। এই অন্যায়ের প্রতিবাদ ও পারিবারিক কলহের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। মামলায় অভিযুক্তরা হলেন:
শ্বশুর গোলাম বেপারী
শাশুড়ি পেয়ারি বেগম
ননদ শিলা আক্তার
আত্মীয় রকিব মুন্সি ও আরজু বেগম।
বক্তারা প্রশ্ন তোলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা থাকা সত্ত্বেও আসামিরা কেন এখনও ধরাছোঁয়ার বাইরে? তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে শোকার্ত মা রুনা বেগম মেয়ের হত্যাকারীদের বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন:
কামাল সরদার, সাবেক সিনিয়র সহ-সভাপতি, মাদারীপুর জেলা যুবদল।
হাসিবুল্লাহ, যুগ্ম সমন্বয়কারী, জাতীয় নাগরিক কমিটি, মাদারীপুর।
রুবেল হাওলাদার, সদস্য (৭নং ওয়ার্ড), পাঁচখোলা ইউনিয়ন পরিষদ।
নাইম কাজী, সাবেক সহ-সাধারণ সম্পাদক, জেলা যুবদল।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুততম সময়ে যদি মূল হোতা গোলাম বেপারীসহ সকল আসামিকে গ্রেপ্তার করা না হয়, তবে মাদারীপুর জেলাজুড়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ