ঈদুল আজহায় স্মার্টফোনে ৫ হাজার টাকা পর্যন্ত ছাড়

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৩৭ অপরাহ্ণ
ঈদুল আজহায় স্মার্টফোনে ৫ হাজার টাকা পর্যন্ত ছাড়

তথ্যপ্রযুক্তি ডেস্ক: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশের স্মার্টফোন বাজারে শুরু হয়েছে জমজমাট অফার ও আকর্ষণীয় ক্যাম্পেইন। উৎসবের এই মৌসুমে ক্রেতাদের আকৃষ্ট করতে শাওমি, অপো এবং ভিভোর মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো নিয়ে এসেছে বিশাল মূল্যছাড়, কার্ডবিহীন কিস্তি, রিপ্লেসমেন্ট সুবিধা এবং নিশ্চিত উপহারের সমাহার।

২ মে থেকে শুরু হওয়া শাওমির এই বিশেষ অফারটি চলবে ঈদের দিন পর্যন্ত।

এই ক্যাম্পেইনের আওতায় রেডমি নোট ১৫ প্রো+ স্মার্টফোনে থাকছে ৫ হাজার টাকা পর্যন্ত সরাসরি মূল্যছাড় অথবা ব্যাংক কার্ডের মাধ্যমে ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে ইএমআই সুবিধা। হালাল ফ্লেক্স’ নামক কার্ডবিহীন কিস্তি সুবিধার মাধ্যমে মাত্র ৩ হাজার টাকা ডাউন পেমেন্টে কেনা যাবে রেডমি নোট ১৫ ফাইভজি। সাথে উপহার হিসেবে মিলবে একটি রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ। অন্যান্য স্মার্টফোনেও ২০ শতাংশ ডাউন পেমেন্টে কার্ডবিহীন কিস্তি এবং ট্রাভেল ব্যাগ, টি-শার্ট ও ট্যাবলেটের সাথে বিশেষ উপহার দিচ্ছে শাওমি।

অপো শুরু করেছে ‘ঈদ হ্যাপিনেস অফার’, যা ৩ মে থেকে শুরু হয়ে চলবে ঈদের দিন রাত পর্যন্ত।

 এই অফারে অপো এ৬এক্স, অপো এ৬কে, অপো রেনো১৫ ফাইভজি সিরিজ, অপো এ৬ এবং অপো এ৬এস প্রো মডেলে দেওয়া হচ্ছে ৯০ দিনের দীর্ঘ রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বিভিন্ন মডেলের সাথে ও’প্যাড ডিভাইস, ওয়্যারলেস ইয়ারবাড, ব্যাকপ্যাক, টি-শার্ট এবং ক্যাপ উপহার পাওয়া যাবে। এছাড়া নির্দিষ্ট কিছু মডেলে থাকছে ২০ শতাংশ ডাউন পেমেন্ট সুবিধা।

ভিভো তাদের ‘ঈদের সেরা ডিল, ভিভো-তে ফুল ফিল!’ শীর্ষক ২৩ দিনব্যাপী ক্যাম্পেইন চালাচ্ছে, যা ৬ মে থেকে শুরু হয়ে চলবে ২৮ মে পর্যন্ত।

ক্যাম্পেইনের গ্র্যান্ড প্রাইজ হিসেবে রয়েছে পোর্টেবল পাওয়ার স্টেশন। এছাড়া লাকি ড্র-তে থাকছে ডিপ ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাংক এবং দুই বছরের ওয়ারেন্টি সুবিধা। ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভি৭০ এফই, ভি৭০ এবং এক্স৩০০ প্রো মডেলের ক্রেতারা এই লাকি ড্র-তে অংশ নিতে পারবেন। তবে ওয়াই৩১ডি মডেলটি কিনলেই নিশ্চিত উপহার হিসেবে পাওয়া যাবে একটি স্মার্টওয়াচ। গ্রামীণফোনের সাথে যৌথ পার্টনারশিপে কিছু নির্দিষ্ট মডেলে ফ্রি ইন্টারনেট এবং বিশেষ ডেটা প্যাক সুবিধাও দিচ্ছে ভিভো।

বাজার বিশ্লেষকদের মতে, ঈদের এই বিশেষ অফার ও সহজ কিস্তি সুবিধা বিশেষ করে মধ্যবিত্ত ক্রেতাদের নতুন স্মার্টফোন কেনার সিদ্ধান্তকে অনেক সহজ করে তুলবে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন