বিশ্ব সংগীত দিবসে বর্ষার গান নিয়ে এলেন বর্ণালী ও শ্রাবণ

প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
বিশ্ব সংগীত দিবসে বর্ষার গান নিয়ে এলেন বর্ণালী ও শ্রাবণ

বিনোদন ডেস্ক: প্রকৃতিতে এখন বর্ষার স্নিগ্ধ ছোঁয়া। এই বৃষ্টিভেজা মৌসুমে বিশ্ব সংগীত দিবস উপলক্ষে কাজী নজরুলের জনপ্রিয় গান ‘বরষা ঋতু এলো এলো’ নিয়ে এসেছেন সংগীতশিল্পী বর্ণালী সরকার ও জাহাঙ্গীর আলম শ্রাবণ।

গানটিতে কণ্ঠের পাশাপাশি বাদ্যযন্ত্রের ব্যবহারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্ণালী সরকারের কণ্ঠের সঙ্গে সেতারের সুর ছড়িয়েছেন জাহাঙ্গীর আলম শ্রাবণ। এছাড়া গানটিতে পাখোয়াজ ও তবলার ছন্দে ছিলেন রবীন্দ্রনাথ পাল এবং পিয়ানোয় সঙ্গত করেছেন কৌশিক আহমেদ অন্তর। পুরো গানটির মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্বে ছিলেন ইফতে খাইরুল আলম শুভ।

সংগীত দিবসটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে শিল্পীরা জানান, বর্ষার সজীবতাকে সংগীতের মাধ্যমে তুলে ধরতেই তাদের এই প্রয়াস। তারা বলেন, “নজরুল সংগীতের সুর ও সৌন্দর্যকে অক্ষুণ্ণ রেখে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতেই বাদ্যযন্ত্রের এই বিশেষ বিন্যাস করা হয়েছে।”

গানটি ইতিমধ্যে অন্তর্জালে প্রকাশিত হয়েছে। আশা করা হচ্ছে, বর্ষার এই দিনে সুরপ্রিয় শ্রোতাদের কাছে গানটি দারুণ উপভোগ্য হবে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন