নতুন ভূমিকায় মৌ

প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ণ
নতুন ভূমিকায় মৌ

বিনোদন ডেস্ক: শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ সাদিয়া ইসলাম মৌ বরাবরই তার কাজের মাধ্যমে নতুনত্ব নিয়ে আসেন। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি এবার তিনি হাজির হয়েছেন এক নতুন ভূমিকায়। প্রথমবারের মতো কোনো মিউজিক ভিডিওতে কবিতা পাঠ করেছেন এই নন্দিত তারকা।

মৌয়ের বাবা সংগীতশিল্পী সাইফুল ইসলামের গাওয়া কালজয়ী গান ‘সোনার কাঠি রুপোর কাঠি’-এর নতুন সংগীতায়োজনে মৌ কবিতা পাঠ করেছেন। গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। নয়ীম গহরের কথা ও আনোয়ার পারভেজের সুরে তৈরি এই গানটির নতুন সংগীতায়োজন করেছেন রাজন সাহা। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন অনিক ছন্দ।

মৌয়ের জন্মদিন এবং বাবা দিবসকে কেন্দ্র করে গানটি মুক্তি পেয়েছে। গতকাল সন্ধ্যায় গানটির মিউজিক ভিডিও ‘বিশ্বরঙ’-এর ইউটিউব চ্যানেল এবং বিপ্লব সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। একই সঙ্গে ভিডিওটি ‘বিশ্বরঙ’-এর ফেসবুক পেজেও দেখা যাচ্ছে।

উল্লেখ্য যে, মৌ গত ঈদে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘সারার সংসার’ ওয়েব ফিল্মে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন। কথাশিল্পী কাজী আনোয়ার হোসেনের উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত এই থ্রিলারধর্মী ফিল্মটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব। সেখানে ‘সারা’ চরিত্রে মৌয়ের অভিনয় দর্শকদের নজর কেড়েছে।

নতুন এই মিউজিক ভিডিওতে কবিতা পাঠের মাধ্যমে ভক্তদের এক ভিন্ন আমেজ উপহার দিলেন সাদিয়া ইসলাম মৌ।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন