আলিয়া ভাটের পাঁচ বিউটি সিক্রেট
বিনোদন প্রতিবেদক: বলিউড অভিনেত্রী আলিয়া ভাট চড়া মেকআপ ছাড়াই তার প্রাকৃতিকভাবে উজ্জ্বল, সতেজ ও চকচকে ত্বকের জন্য বিশেষভাবে পরিচিত। সিনেমার প্রচার হোক কিংবা বড় কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান— সবখানেই আলিয়াকে খুব হালকা মেকআপে দেখা যায়। অতিরিক্ত কৃত্রিম মেকআপ করার বদলে তিনি বরাবরই প্রাকৃতিক উপায়ে ত্বক পরিচর্চার ওপর গুরুত্ব দিয়ে এসেছেন। সম্প্রতি এক ভিডিওতে আলিয়া তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিজের সৌন্দর্যের গোপন রহস্য শেয়ার করেছেন। বাড়ি থেকে বের হওয়ার আগে নিজের ভ্যানিটি ব্যাগে রাখা পাঁচটি অপরিহার্য প্রসাধনী ও সামগ্রীর কথা তিনি নিজেই প্রকাশ করেছেন।
চলুন জেনে নেওয়া যাক, কোন ৫টি প্রসাধনী ছাড়া আলিয়া ভাট একদমই বের হন না:
আলিয়ার ত্বক পরিচর্যার রুটিনের প্রথম ও অন্যতম প্রধান ধাপ হলো জেড রোলার বা মাসাজারের ব্যবহার। ঘুম থেকে উঠে তিনি তার হনুর উঁচু হাড় (চিকবোন) ও চোয়ালের রেখা (জলাইন) বরাবর এটি ব্যবহার করে থাকেন। এটি ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে, ত্বককে শান্ত করতে এবং চোখের চারপাশের ও মুখের সকালের ক্লান্তি বা ফোলাভাব দূর করতে দারুণ কাজ
কাজের চরম ব্যস্ততা এবং অনিয়মিত শুটিং শিডিউলের কারণে মাঝেমধ্যেই অভিনেত্রীর ঘুমে ব্যাঘাত ঘটে। তবুও আলিয়া ভাটের চোখের নিচে কোনো কালো দাগ (ডার্ক সার্কেল) বা বলিরেখা দেখা যায় না। এর কারণ— তিনি নিয়মিত চোখের নিচে ভালো মানের আই ক্রিম ব্যবহার করে থাকেন, যা তার চোখের চারপাশের ত্বককে টানটান ও সতেজ রাখে।
ত্বকে বলিরেখা এড়াতে এবং প্রাকৃতিক জেল্লা ধরে রাখার জন্য আলিয়া ভাট নিয়াসিনামাইডকে বেশ গুরুত্ব দেন। এটি ত্বককে পুনরুজ্জীবিত করতে ও দীর্ঘক্ষণ আর্দ্র রাখতে সাহায্য করে। ভিডিওতে অভিনেত্রীকে ‘ওয়াটারমেলন গ্লো নিয়াসিনামাইড ড্রপস’ প্রয়োগ করতে দেখা গেছে।
শত ব্যস্ততার মাঝেও ময়েশ্চারাইজার ব্যবহার করতে কখনো ভোলেন না আলিয়া ভাট। দীর্ঘ সময় ধরে শুটিং বা লাইটের নিচে থাকলেও ত্বককে শুষ্কতা থেকে বাঁচাতে এবং সতেজ রাখতে তিনি দিনে বেশ কয়েকবার ময়েশ্চারাইজার ব্যবহার করেন। শুধু মুখেই নয়, ঘাড়, গলা ও হাতকেও আর্দ্র রাখতে তিনি এটি নিয়মিত লাগান।
এই প্রসাধনীটি ছাড়া আলিয়া ভাট বাড়ি থেকে বের হওয়ার কথা ভাবতেই পারেন না। শুধু রোদে বাইরে বেরোলেই নয়, ইনডোর বা শুটিং ফ্লোরে কড়া লাইটের আলোয় থাকাকালীনও তিনি ত্বকের সুরক্ষায় বারবার সানস্ক্রিন ব্যবহার করে থাকেন। মূলত এই পাঁচ প্রসাধনীর নিয়মিত ও সঠিক ব্যবহারই আলিয়া ভাটের মেকআপহীন উজ্জ্বল ত্বকের আসল চাবিকাঠি।
|