আশুরার তাজিয়া মিছিল: রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ণ
আশুরার তাজিয়া মিছিল: রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন
সংগৃহীত

অনলাইন ডেস্ক: পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজধানীর ঐতিহ্যবাহী হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ।

আজ বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক রাত সাড়ে ১০টা পর্যন্ত) লালবাগ বিভাগের কিছু সড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী আগামী তিন দিন যেসব সড়ক এড়িয়ে চলতে হবে:

আজ বুধবারের নির্দেশনা (সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ১০:৩০):

হোসেনি দালান ইমামবাড়ার উত্তর গেট → হোসেনি দালান মোড় → বকশী বাজার মোড় → বকশীবাজার (কলপাড়) মোড় → নল উমেশ দত্ত রোড → কারা সদর দপ্তর নতুন রাস্তা → চকবাজার থানার সামনে শাহী মসজিদ মোড় → চকবাজার মডেল থানা মোড় → চক-সার্কুলার রোড → চকবাজার শাহী মসজিদ → নূরাণী কোল্ড ড্রিংক্স → বেগম বাজার রোড → নাজিমুদ্দিন রোড → চাঁনখারপুল/নিমতলী ক্রসিং → হোসেনি দালান রোড হয়ে পুনরায় হোসেনি দালান ইমামবাড়ায় প্রত্যাবর্তন।

আগামীকাল বৃহস্পতিবারের নির্দেশনা (রাত ২:০০ থেকে ভোর ৪:০০):

হোসেনি দালান ইমামবাড়া → চাঁনখারপুল/নিমতলী ক্রসিং → নাজিমুদ্দিন রোড → জেল রোড → হাজী সেলিম টাওয়ার রোড → চক-সার্কুলার রোড → চকবাজার মডেল থানা মোড় → চকবাজার থানার সামনে শাহী মসজিদ মোড় → কারা সদর দপ্তর নতুন রাস্তা → উমেশ দত্ত রোড → বকশীবাজার (কলপাড়) মোড় → বকশীবাজার লেন → হোসেনি দালান রোড হয়ে ভোর ৪টায় হোসেনি দালান ইমামবাড়ায় প্রত্যাবর্তন।

আগামী শুক্রবারের নির্দেশনা (সকাল ১০:০০ থেকে দুপুর ২:৩০):

হোসেনি দালান ইমামবাড়া → হোসেনি দালান রোড → বকশীবাজার লেন → আলিয়া মাদ্রাসা মোড় → বকশীবাজার (কলপাড়) মোড় → উমেশ দত্ত রোড → উর্দু রোড মোড় → হরনাথ ঘোষ রোড → লালবাগ চৌরাস্তা মোড় → গোর-এ-শহীদ মাজার মোড় → এতিমখানা মোড় → আজিমপুর চৌরাস্তা মোড় → ইডেন কলেজ → নিউমার্কেট মোড় → মিরপুর রোড → ঢাকা কলেজ → সায়েন্স ল্যাব মোড় → ধানমন্ডি আবাসিক এলাকার ২নং রোড → বিজিবি ৪ নং গেট → সাত মসজিদ রোড → ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) বাসস্ট্যান্ড।

ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ এই সময়টিতে নগরবাসী ও মোটরযান চালকদের বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছে।

মন্তব্য করুন