ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রমজানের সময়সূচি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি প্রথম রোজা ধরে সেহরি ও ইফতারের তালিকা
চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ১৯ বা ২০ ফেব্রুয়ারি। তবে রমজান শুরুর সময় ১৯ ফেব্রুয়ারি ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৭ হিজরি সালের রমজান মাসের এই সময়সূচি চূড়ান্ত করে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষ স্থানীয় মুফতিয়ানে কেরাম এই সময়সূচি অনুমোদন করেছেন।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতারের সময় ৫টা ৫৮ মিনিট।
ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, ভৌগোলিক দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ অথবা বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার সম্পন্ন করবেন। দেশের অন্যান্য বিভাগ ও জেলার বিস্তারিত সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দ্বীনি দাওয়াত বিভাগের কর্মকর্তারা।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ