নাজমুল হুদা মজনু >>>
জেনে রাখ সেদিনটা খুব বেশি দূরে নয়
প্রবল কম্পনে নামবে যে মহা বিপর্যয়।
মুহূর্তে চূর্ণ-বিচূর্ণ হবে সুউচ্চ পর্বতমালা
তুষভুষ হয়ে যাবে সব সবুজ গাছপালা।
মানুষ ভাগ হবে ডান ও বামে সুনিশ্চিত
বন্ধু স্বজন কেউ করবে না দয়া কিঞ্চিৎ।
মহান আল্লাহ করেছেন ঘোষণা জারি
মুক্তি পাবে যারা ঈমান আনয়নকারী।
বিশ্বাসী যাবে যে নিয়ামতপূর্ণ জান্নাতে
সাজানো হয়েছে যা হীরা চুনি পান্নাতে।
স্বর্ণ খচিত আসনে স্বচ্ছন্দ হেলান দিয়ে
থাকবে সেখানে লাবণ্যময় সঙ্গী নিয়ে।
কিশোরেরা সেবা দেবে পানপাত্র হাতে
পবিত্র সুধায় ভোগবে না শিরপীড়াতে।
পাবে সেখানে পছন্দের সুস্বাদু ফলমূল
রবে চাহিদা মতো পাখির গোশত বিপুল।
সুনয়না সুশ্রী সঙ্গিনী মুক্তা মণির মতন
অকাতরে বিলিয়ে দেবে সোহাগ যতন।
অশেষ সুখের নহরে অবিরাম শান্তিধারা
পাবে নেক আমলে জীবন কাটায় যারা।