ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নূর আলম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেটসহ মো. আনোয়ার হোসেন (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার শুকনাকুড়ি ছোট ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিরিশিরি থেকে ঝানজাইল এলাকায় টহল দেওয়ার সময় দুর্গাপুর থানার একটি চৌকস দল গোপন সংবাদ পায় যে, শুকনাকুড়ি ব্রিজের ওপর এক ব্যক্তি ভারতীয় ওষুধের বড় একটি চালান নিয়ে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আনোয়ার পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।
আটক আনোয়ারের কাছে থাকা তিনটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১ হাজার ৯০০ পাতা (মোট ২৮ হাজার ৫০০ পিস) ভারতীয় তৈরি ট্যাবলেট উদ্ধার করা হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, উদ্ধারকৃত এসব ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক আনোয়ার দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় ওষুধ চোরাচালানের সঙ্গে জড়িত। তার বাড়ি উপজেলার উত্তর নোয়াগাঁও গ্রামে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ