মিরপুর জামিয়া খালিদে ইফতা বিভাগের দরস উদ্বোধন

মিরপুর জামিয়া খালিদে ইফতা বিভাগের দরস  উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নম্বরে অবস্থিত ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া খালিদ আল-আরাবিয়ায় ইফতা বিভাগের 'ইফতেতাহি দরস' (উদ্বোধনী ক্লাস) সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় জামিয়ার নিজস্ব ক্যাম্পাসে অত্যন্ত গুরুত্বের সাথে এই দরস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতা বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামিয়ার পরিচালক শায়খুল হাদিস আল্লামা মুফতি খালেদ সাইফুল্লাহ। এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বরেণ্য আলেম-ওলামা ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে মুফতি খালেদ সাইফুল্লাহ ইলমে দ্বীনের উচ্চতর শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, "বর্তমান সময়ে ইসলামি আইন ও গবেষণায় যোগ্য আলেম তৈরি করা সময়ের দাবি।" তিনি শিক্ষার্থীদের অত্যন্ত নিষ্ঠা ও গবেষণামূলক মানসিকতা নিয়ে ফিকহ ও ফতোয়া শাস্ত্রে দক্ষতা অর্জনের পরামর্শ দেন।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম ইলমের মর্যাদা ও সমাজে আলেমদের দায়িত্ববোধ নিয়ে আলোচনা করেন। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন