কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানের শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাথা স্মরণ করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের হাতে বিশেষ সম্মাননা ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ, শিক্ষার্থীদের শারীরিক কসরত প্রদর্শন এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন