ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের মুক্তির দাবিতে জাতিসংঘে সরব হয়েছেন তার ছেলে কাসিম খান। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে দেওয়া বক্তব্যে কাসিম অভিযোগ করেন, ‘তার বাবাকে অমানবিক পরিবেশে বন্দি করে রাখা হয়েছে এবং এটি মানবাধিকারের চরম লঙ্ঘন।’ তিনি বলেন, ‘আমার বাবা প্রায় এক হাজার দিন ধরে কারাগারে আছেন। তাকে এমন একটি একাকী সেলে রাখা হয়েছে, যা মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের জন্য তৈরি।’
কাসিম আরো দাবি করেন, কারাবন্দি অবস্থায় ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। সাম্প্রতিক প্রতিবেদনে তার ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও উঠে এসেছে। তার অভিযোগ, পাকিস্তানে ভিন্নমত দমনে একটি পরিকল্পিত অভিযান চালানো হচ্ছে। ‘এটি শুধু রাজনৈতিক মতবিরোধ নয়, বরং ভিন্নমতকে দমন করার এক ভয়ঙ্কর প্রবণতা,’—বলেন তিনি। কাসিম জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন তারা দ্রুত হস্তক্ষেপ করে ইমরান খানসহ সব রাজনৈতিক বন্দির মুক্তি নিশ্চিত করে।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে কারাগারে থাকা ইমরান খানকে গত বছর দুর্নীতির মামলায় তার স্ত্রীসহ ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করে আসছেন। এর আগে, তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে সাবেক ক্রিকেটারদের একটি দলও পাকিস্তান সরকারের কাছে মানবিক আচরণের দাবি জানিয়েছিল। ক্রিকেট মাঠে ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানোর পর রাজনীতিতে যোগ দেন ইমরান খান এবং ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ