ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, ইমামতি করবেন মুফতি আব্দুল মালেক

ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, ইমামতি করবেন মুফতি আব্দুল মালেক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আগামী শুক্রবার বা শনিবার (২০ বা ২১ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। বুধবার (১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশের এই প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের বর্তমান খতিব ও প্রখ্যাত আলেম মুফতি মুহাম্মদ আবদুল মালেক। কোনো কারণে তিনি উপস্থিত হতে না পারলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

ইসলামিক ফাউন্ডেশন আরও জানিয়েছে, জাতীয় ঈদগাহের পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও পর্যায়ক্রমে ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায় এবং শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

উল্লেখ্য, ঈদুল ফিতরের সঠিক তারিখ নির্ধারণে আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। ওই বৈঠকের পর নিশ্চিত হওয়া যাবে বাংলাদেশে ঈদ কবে উদযাপিত হবে।

বি.নি/সকালবেলা

মন্তব্য করুন