ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কেনাকাটার পর তা বহনের জন্য ক্রেতাকে আগে বিনামূল্যে কাগজের শপিং ব্যাগ দেওয়া হতো ব্র্যাকের লাইফস্টাইল রিটেইল চেইন স্টোর আড়ং থেকে। তবে গত বছর সেপ্টেম্বর মাস থেকে সেই ব্যাগের জন্য দাম নেওয়া শুরু হয়েছে। এই অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে রবিবার (১৫ মার্চ) সংশ্লিষ্টদের আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি।
বাণিজ্যসচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালককে এই নোটিশ পাঠানো হয়েছে। রেজিস্ট্রি ডাকে নোটিশটি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নোটিশদাতা। আইনজীবী সাদ্দাম হোসেন অভি জানিয়েছেন, নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করা হবে।
নোটিশে বলা হয়েছে, গত বছর ১ সেপ্টেম্বর থেকে কেনাকাটার পর বিনামূল্যে শপিং ব্যাগ না দিয়ে আড়ং ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে। এটি ভোক্তা অধিকার ও ব্যবসায়িক নীতির পরিপন্থী। আড়ংয়ের দেখাদেখি অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও ক্রেতাদের কাছ থেকে শপিং ব্যাগের দাম আদায়ে উৎসাহিত হতে পারে। তাই অবিলম্বে শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধ করতে আড়ংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে নোটিশে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ