ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ রবিবার (১৫ মার্চ) সরকারি এক আদেশের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়। এই তালিকায় কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
সরকারের এই সিদ্ধান্তের ফলে কিশোরগঞ্জসহ সংশ্লিষ্ট জেলা পরিষদগুলোর প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সেবামূলক কার্যক্রম ত্বরান্বিত করতে এবং উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক তদারকি নিশ্চিত করতেই এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, আজ সারা দেশের ৪২টি জেলায় একযোগে নতুন প্রশাসকদের দায়িত্ব বণ্টন করা হয়। এর মধ্যে কিশোরগঞ্জের দায়িত্ব পাওয়ায় খালেদ সাইফুল্লাহ সোহেল খানকে নিয়ে স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। জেলা পরিষদের স্থবিরতা কাটিয়ে জনকল্যাণমূলক কাজে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজকের এই নিয়োগ প্রক্রিয়ায় কিশোরগঞ্জ ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ জেলাগুলোতে নতুন মুখ নিয়ে আসা হয়েছে। সরকারের এই পদক্ষেপকে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালীকরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ