ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কোলাহলমুক্ত কেরানীগঞ্জের কলাতিয়ার স্নিগ্ধ ও প্রাকৃতিক পরিবেশে দ্বীনি শিক্ষার আলো ছড়াচ্ছে 'জামিয়াতুল উলূম আল-ইসলামিয়া'। সাবেক সংসদ সদস্য ও আল মারকাজুল ইসলামীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মুফতি শহীদুল ইসলাম প্রতিষ্ঠিত এই মাদরাসাটি এখন নতুন উদ্যমে সাজানো হয়েছে।
প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনতে সম্প্রতি মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট আলেম মুফতী রেজাউল হক মুহাম্মদ আবদুল্লাহ। উল্লেখ্য, তিনি ইতিপূর্বে মিরপুরের দারুল উলুম ঢাকায় দীর্ঘ ২০ বছর মুহতামিম ও শাইখুল হাদিস হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে একঝাঁক তরুণ ও মেধাবী শিক্ষক এখানে পাঠদান করছেন।
মাদরাসাটিতে কিন্ডারগার্টেন ও নুরানি মক্তব থেকে শুরু করে কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস পর্যন্ত পড়াশোনার সুব্যবস্থা রয়েছে। এছাড়া উচ্চতর গবেষণার জন্য রয়েছে:
ইফতা বিভাগ: ইসলামি আইন নিয়ে বিশেষায়িত উচ্চতর শিক্ষা।
আদব বিভাগ: আরবি সাহিত্য বিভাগ।
দাওয়াহ বিভাগ: আগামী শিক্ষাবর্ষ থেকে এই নতুন বিভাগটি চালু হতে যাচ্ছে।
জামিয়াতুল উলূম আল-ইসলামিয়া শিক্ষার্থীদের জন্য ঘোষণা করেছে আকর্ষণীয় স্কলারশিপ সুবিধা।
ফযীলত (মিশকাত), দাওরায়ে হাদীস, ইফতা, আদব ও দাওয়াহ বিভাগের সকল শিক্ষার্থীদের জন্য রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে পড়ার সুযোগ। এছাড়া অন্যান্য শ্রেণির মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্যও বিশেষ স্কলারশিপের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান নয়, বরং আদব-আখলাক ও সুন্নাহর আলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। শান্ত ও সুশৃঙ্খল পরিবেশের কারণে এটি বর্তমানে শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে।
ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ: মোবাইল: +8801933339991, +8801715963350
| আজকের তারিখঃ বঙ্গাব্দ