ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রুপম চাকমা, বাঘাইছড়ি, রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ৯ মার্চ দুপুরে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মানবিক সহায়তার অংশ হিসেবে আয়োজিত এ কার্যক্রমে উপজেলার বিভিন্ন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা খাদ্যসামগ্রী গ্রহণ করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষাজীবনকে সহায়তা করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।
খাদ্যসামগ্রী পেয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো উচিত। সকলের সম্মিলিত সহযোগিতায় একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। উপজেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ