ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলার মাত্রা আরও বাড়িয়েছে ইরান। শনিবার (৭ মার্চ) বিকালে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ২৫তম দফার এই হামলায় তারা প্রথমবারের মতো শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতির ‘হাইপারসনিক ফাতাহ’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
হামলার ধরন ও ব্যবহৃত অস্ত্র ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আইআরজিসির সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং সামরিক সহায়তা কেন্দ্রগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। অভিযানে অত্যাধুনিক ড্রোন, ব্যালিস্টিক ‘এমাদ’ ক্ষেপণাস্ত্র এবং বিধ্বংসী ‘হাইপারসনিক ফাতাহ’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে (ঘণ্টায় ৬ হাজার ১৭৪ কিলোমিটার) ছুটতে পারে, যা প্রতিরোধ করা বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত কঠিন।
সংঘাতের প্রেক্ষাপট গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরু করে। তেহরানে চালানো সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ও ঘাঁটিতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে আইআরজিসি।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ