নাজমুল হুদা মজনু >>>
কার সাথে কথা কয় বাগানের ফুল
আবির ছড়িয়ে হাসে হরেক রাতুল।
বাতাসে ভেসে যায় আমোদিত ঘ্রাণ
আলোর স্বপ্নে সাজায় সতেজ প্রাণ।
মান সম্মান দান করে এক মহাজন
আরশ-কুরসি থেকে রিজিক বণ্টন।
মহা উদার হাতে সাত আসমান সৃষ্টি
জমিন সিক্ত করে যে তার দেয়া বৃষ্টি।
দয়ার দান সে বিলিয়ে দেয় দিনরাতে
সাগর গিরি নির্ঝর ঝরে নিপুণ হাতে।
ক্ষণিকের এ দুনিয়ায় কত কারুকাজ
হৃদয়ের মাঝে আছে যে রঙধনু সাজ।
চেনা-অচেনা সম্পর্কে বাঁধা পরস্পরে
সব ছেড়ে একাকী যেতে হবে কবরে।
অবিরাম বেজে চলেছে সময়ের ঘড়ি
মহাপাপী আমি শুধু তোমাকেই স্মরি।
এন.এ/সকালবেলা