ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল অভিনয়ের ব্যস্ততার মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নতুন নাটক ও ব্যক্তিগত নানা অভিজ্ঞতা প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন তিনি। এবার নিজের একটি ব্যক্তিগত অভ্যাস প্রকাশ করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন কেয়া পায়েল। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘গোপন তথ্য ফাঁস করে দিলাম।’ ভিডিওতে দেখা যায়, সামনে বরফ মেশানো পানিভর্তি একটি পাত্র নিয়ে বসে আছেন পায়েল।
তিনি জানান, সম্প্রতি অনেকেই তার ত্বকের উজ্জ্বলতা নিয়ে মন্তব্য করছেন। সেই প্রসঙ্গে নিজের ত্বকের যত্নের একটি পদ্ধতির কথা তুলে ধরেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য, তার ত্বকের উজ্জ্বলতার পেছনে ‘পায়েল বাই পায়েল’ ব্র্যান্ডের যত্নের পাশাপাশি বরফ পানির ব্যবহারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, সকালে বরফ পানিতে মুখ ডুবালে দ্রুত ঘুম কেটে যায় এবং ত্বকের জন্যও উপকার পাওয়া যায়। ভিডিওতে কথার সঙ্গে সঙ্গে বরফ পানির পাত্রে মুখ ডুবিয়ে পদ্ধতিটি দেখান পায়েল। প্রকাশের পর থেকেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে আলোচনা তৈরি করেছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ