খালিয়াজুরীতে ইয়াবাসহ আটক মাদক কারবারি কারাগারে

খালিয়াজুরীতে ইয়াবাসহ আটক মাদক কারবারি কারাগারে

মহসিন মিয়া, নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরীতে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী আবুল বাশারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাকে নেত্রকোনা আদালতে সোপর্দ করলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার রাতে উপজেলার মেন্দিপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক আবুল বাশার মেন্দিপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে।

পুলিশ জানায়, আবুল বাশার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানা পুলিশ রোববার রাতে মেন্দিপুর বাজারে অভিযান চালায়। অভিযানে পুলিশ সদস্যরা ক্রেতা সেজে কৌশলে তাকে হাতেনাতে আটক করেন। পরে তার দোকানে তল্লাশি চালিয়ে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক বাশারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন