ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে নিহত উত্তর কোরীয় সেনাদের পরিবারের জন্য পিয়ংইয়ংয়ে নির্মিত নতুন আবাসিক এলাকার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির নেতা কিম জং-উন এবং তার মেয়ে কিম জু-এ। সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় কিম বলেন, নতুন এই আবাসিক এলাকা নিহত সৈন্যদের আত্মত্যাগের প্রতীক। তিনি আরও জানান, এসব বাড়ি নির্মাণের লক্ষ্য হলো শোকাহত পরিবারগুলো যেন তাদের পুত্র ও স্বামীদের নিয়ে গর্ব করতে পারে এবং সম্মানের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
কিম আরও জানান, পরিবারগুলোর জন্য কিছুটা সান্ত্বনা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের একদিন আগেই প্রকল্পটি শেষ করার নির্দেশ দিয়েছিলেন।
কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম তার মেয়ে জু-একে সঙ্গে নিয়ে নিহত সৈন্যদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিচ্ছেন এবং তাদের নতুন বাড়িগুলো পরিদর্শন করছেন।
উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় ২০২৪ সালে উত্তর কোরিয়া প্রায় ১৪ হাজার সৈন্য ইউক্রেনে পাঠায় রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে। দক্ষিণ কোরিয়া, ইউক্রেন ও পশ্চিমা সূত্রের তথ্য অনুযায়ী, এদের মধ্যে ৬ হাজারের বেশি নিহত হয়েছেন।
সম্প্রতি মাসগুলোতে যুদ্ধাহত ও নিহতদের সম্মান জানাতে উত্তর কোরিয়া একাধিক জনসাধারণের অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্যে পিয়ংইয়ংয়ে সৈন্যদের ভাস্কর্য সম্বলিত একটি নতুন স্মারক কমপ্লেক্স উদ্বোধনও রয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ