বারবার দেশে গণতন্ত্র হোঁচট খাওয়ায় প্রাতিষ্ঠানিক রূপ পায়নি: রুহুল কবির রিজভী
নিজস্ব প্রতিবেদক: বারবার দেশে গণতন্ত্র হোঁচট খাওয়ার কারণেই তা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) ঢাকা মেডিকেল কলেজে শহিদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বারবার দেশে গণতন্ত্র হোঁচট খাওয়ার কারণেই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। এ সময় তিনি গণতান্ত্রিক ধারা রক্ষায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অপেক্ষাকৃত কার্যকর হিসেবে উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলেও ক্ষমতায় এসে আওয়ামী লীগই ক্ষমতা কুক্ষিগত করতে এই ব্যবস্থা বাতিল করেছিল।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, দেশে নিরপেক্ষ বিচারব্যবস্থা, স্বাধীন গণমাধ্যম এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হলেই শহিদ ডা. মিলনের আত্মত্যাগ সার্থক ও প্রতিষ্ঠিত হতো।