শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ণ
শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক: একদিনের সফরে আগামীকাল শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম কক্সবাজার সফর।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছে সড়কপথে চকরিয়ার পিএমখালী এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে পাতলী খাল পুনঃখনন কর্মসূচি এবং মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়া সন্ধ্যায় একটি সুধী সমাবেশেও অংশ নেবেন তিনি।

সফরকালে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন।

সফর শেষে শনিবার রাতেই ঢাকায় ফিরে আসবেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন