বৃষ্টি আর ঢলে ছয় জেলায় ক্ষতি ৭৩৭ কোটি টাকা

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ণ
বৃষ্টি আর ঢলে ছয় জেলায় ক্ষতি ৭৩৭ কোটি টাকা

গত ২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি হিসাবমতে, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় মোট ৪৪ হাজার ৬২৫ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৭৩৭ কোটি টাকা।

জেলাওয়ারী ক্ষয়ক্ষতির চিত্র:

জেলাক্ষতিগ্রস্ত জমির পরিমাণআর্থিক ক্ষতির পরিমাণক্ষতিগ্রস্ত কৃষক/পরিবার
কিশোরগঞ্জ১৩,০০০ হেক্টর (প্রায়)২৫৯ কোটি টাকা৪৯,৭১াস জন
হবিগঞ্জ১০,০৯৯ হেক্টর২১০.৬৭ কোটি টাকা২৩,৯০৪ জন
সুনামগঞ্জ১৬,৩৯৫ হেক্টর১৯৬ কোটি টাকা৫০,৯১৩টি পরিবার
মৌলভীবাজার৩,৫০০ হেক্টর৫০ কোটি টাকা-
সিলেট৬৯২ হেক্টর১৫ কোটি টাকা-
ব্রাহ্মণবাড়িয়া৯৩৯ হেক্টর৩.৯৭ কোটি টাকা৩,৫২৫ জন

জেলায় উজান থেকে আসা ঢল ও জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদের দাবি, সরকারি তালিকার চেয়ে প্রকৃত ক্ষতির পরিমাণ অনেক বেশি। ডিজেল সংকটের কারণে হার্ভেস্টার দিয়ে ধান কাটতে না পারায় বিপত্তি আরও বেড়েছে। বর্তমানে বাজারে ধানের দাম কম হওয়ায় (মণপ্রতি ৬৫০ টাকা) উৎপাদন খরচ তোলা নিয়ে কৃষকরা দিশেহারা।

টানা কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ১৬ হাজার ৩৯৫ হেক্টর জমির ধান চূড়ান্তভাবে নষ্ট হয়েছে। রোদ উঠলেও ধান শুকানোর জায়গার অভাব এবং শ্রমিক সংকটের কারণে কৃষকরা চরম ভোগান্তিতে রয়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় কৃষি বিভাগ তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে। ধান সংগ্রহ অভিযান এগিয়ে এনে ৩ মে থেকে শুরু করা হয়েছে এবং ৩৬ টাকা কেজি দরে ধান কিনছে সরকার। তবে নির্ধারিত মান বজায় রেখে ধান গুদামে দেওয়ার শর্ত দেওয়া হয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন