বিজয়নগরে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ণ
বিজয়নগরে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে মোছা. ছুলেমা (১২) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের শাহপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ছুলেমা শাহপুর গ্রামের জুরমিয়া মিয়ার মেয়ে এবং স্থানীয় বেগম আশরাফ কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে ছুলেমা তার পরিবারের সদস্যদের সঙ্গে ধানের মাঠ থেকে কাজ শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে হঠাৎ খুব কাছে তীব্র শব্দে বজ্রপাত হলে ছুলেমা তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়েই শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। উল্লেখ্য, বর্তমানে কালবৈশাখী ও বজ্রপাতের প্রকোপ বেড়ে যাওয়ায় বিশেষজ্ঞরা মেঘের গর্জন শুনলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার এবং খোলা মাঠ বা উঁচু গাছের নিচ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন