বজ্রধ্বনি শুনলে যে তাসবিহ পাঠ করবেন

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
বজ্রধ্বনি শুনলে যে তাসবিহ পাঠ করবেন

ধর্ম ডেস্ক: আকাশে মেঘের গর্জন বা বজ্রধ্বনি শোনা মাত্রই মানুষের মনে এক ধরনের ভয় ও বিস্ময় জাগে। ইসলামের দৃষ্টিতে এটি কেবল প্রাকৃতিক কোনো ঘটনা নয়, বরং মহান আল্লাহর মহিমা ও তাঁর শক্তির বহিঃপ্রকাশ। পবিত্র কোরআনে বলা হয়েছে, এই বজ্রধ্বনিও আল্লাহর প্রশংসায় তাসবিহ পাঠ করে। তাই বজ্রপাতের সময় আতঙ্কিত না হয়ে আল্লাহর স্মরণে মশগুল হওয়া একজন মুমিনের কর্তব্য।

বজ্রধ্বনি শুনলে পঠিতব্য দোয়া: বজ্রধ্বনি শোনা মাত্রই নিচের তাসবিহটি পাঠ করা সুন্নাহ:

আরবি: سُبْحَانَ الَّذي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ

উচ্চারণ: ‘সুবহানাল্লাজি ইউসাব্বিহুর রায়দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি।’

অর্থ: ‘তিনি মহাপবিত্র, বজ্র যার প্রশংসা করে তাঁর পবিত্রতা ঘোষণা করে এবং ফেরেশতারাও তাঁর ভয়ে (তাসবিহ পাঠ করে)।’

হাদিসের নির্দেশনা: বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে জুবায়ের (রা.) যখনই বজ্রের আওয়াজ শুনতেন, তখন যাবতীয় কথাবার্তা বন্ধ করে দিতেন এবং ওপরের এই তাসবিহটি পাঠ করতেন। তিনি বলতেন, "এটি পৃথিবীবাসীর জন্য ভয়ংকর এক সতর্কবার্তা।" (আল-আদাবুল মুফরাদ, হাদিস নং: ৫৫৬)।

বজ্রপাতের সময় মানুষের উচিত অনর্থক কথা না বলে আল্লাহকে স্মরণ করা এবং তাঁর কাছে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করা।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন