ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন প্রতিবেদক: দীর্ঘ ১০ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ প্রকাশ পাচ্ছে জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’-এর নতুন গান ‘ফেরিওয়ালা’। আজ সন্ধ্যা ৬টায় ব্যান্ডটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও চিত্র অবমুক্ত করা হবে।
২০১৬ সালে অ্যাশেজের ভোকাল ও দলনেতা জুনায়েদ ইভান ফেসবুকে গানটির দুটি লাইন শেয়ার করেছিলেন। এরপর ২০১৯ সালে ইউটিউবে কেবল ডেমো প্রকাশ করা হলেও পূর্ণাঙ্গ গানটির জন্য ভক্তদের অপেক্ষা বাড়তে থাকে। এক দশকে ইউটিউবের কমেন্ট বক্সে জমা হয়েছে কয়েক শ’ আবেগঘন মন্তব্য। কেউ চার বছর, কেউ পাঁচ বছর ধরে গানটির পূর্ণাঙ্গ রূপ শোনার অপেক্ষায় ছিলেন। এমনকি এক ভক্তের মন্তব্য ছিল— গানটি শোনার আগেই তাঁর এক বন্ধু পৃথিবী ছেড়ে চলে গেছেন।
‘ফেরিওয়ালা’ গানটি অ্যাশেজের ‘বিভ্রম’ অ্যালবামের চতুর্থ ট্র্যাক হিসেবে জায়গা করে নিয়েছে। গানটির কথা ও সুর করেছেন জুনায়েদ ইভান নিজেই। ভিডিও চিত্রটির শুটিং হয়েছে কানাডা এবং রাঙামাটির কাপ্তাই লেকের মনোরম লোকেশনে।
জুনায়েদ ইভান বলেন, “গানটি ১০ বছরেরও বেশি আগের। তখন ভাবিনি এটি প্রকাশ করতে এত সময় লেগে যাবে। ভক্তদের ক্রমাগত কৌতূহল ও ভালোবাসা আমাদের আপ্লুত করেছে। অবশেষে গানটি রিলিজ দিতে পেরে খুব ভালো লাগছে।”
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ