ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
চাকরি ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাস বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের ‘প্রোগ্রাম অফিসার’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। গত ২৯ এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলবে আগামী ৯ মে পর্যন্ত।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি:
পদের নাম: প্রোগ্রাম অফিসার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: এনজিও খাতে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন ও সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীকে মাসিক ৬৫,০০০ টাকা বেতন প্রদান করা হবে। এছাড়া কারিতাস বাংলাদেশের বিদ্যমান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের কারিতাস বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট (
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ