গোল করে কেন কেঁদেছিলেন, মুখ খুললেন মেসি

প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
গোল করে কেন কেঁদেছিলেন, মুখ খুললেন মেসি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে দারুণ এক জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচের ১৭ মিনিটে গোল করার পর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির চোখে জল দেখে ভক্তরা কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই আবেগঘন মুহূর্তের রহস্য উন্মোচন করলেন ফুটবল জাদুকর।

মেসি জানান, গোল করার সময় তার এই আবেগ ফুটবলের সঙ্গে সম্পর্কিত ছিল না। তিনি বলেন, 'আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু কঠিন ও জটিল সময়ের মধ্য দিয়ে গিয়েছি। সেই মুহূর্তেই আবেগটা কাজ করেছে।' তবে ব্যক্তিগত জীবনের সেই সংকট নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি ৩৮ বছর বয়সী এই তারকা। বরং কঠিন সময়ে পাশে থাকার জন্য দলের সতীর্থ ও স্টাফদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

ম্যাচে নিজের পারফরম্যান্স ও প্রতিপক্ষ আলজেরিয়া প্রসঙ্গে মেসি বলেন, “ম্যাচটি সহজ ছিল না, কিন্তু আমরা শুরুতেই এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পেরেছি। এবারের বিশ্বকাপে কোনো দলই দুর্বল নয়, প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং হবে।”

বয়স ৩৯-এর কাছাকাছি হলেও মাঠের পারফরম্যান্সে কোনো ভাটা পড়েনি মেসির। অনুপ্রেরণার উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “ফুটবল আমার প্যাশন। যতদিন আমি খেলার জন্য ফিট থাকব এবং নিজের খেলা উপভোগ করব, ততদিন মাঠেই থাকব।”

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন